আবেগে আবদার কয়জনে বাস্তবায়ন করতে পারেন ?
============≠============
নিজ পরিবার পরিজন থেকে শুরু করে হিতাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষী সহ সকলে একজন প্রবাসীর নিকট আন্তরিক ভাবে একটা না একটা আবদার থাকেই!কি কি আবদার সে বিষয় অবশ্যই একজন প্রবাসী অবগত আছেন। কখনো একজন প্রবাসীর প্রবাস জীবন কেমন কাটছে এবং বেতন কত পান?এ ব্যাপারে কেউ একবারের জন্যও জিজ্ঞেস না করে শুধু তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সুযোগ নেয়। বেচারা প্রবাসী লজ্জায় লজ্জিত হয়ে হ্যাঁ বলে ঠিক আছে বলে শান্তনা দিয়ে আসে.. কিছু দিতে পারলেও আর নাইবা পারলেও আস্বস্ত করেছে বঠে …… কিন্তু দুঃখের বিষয় হলো....এ আস্বস্তকে কেন্দ্র করে কিছু হিতাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষী পরিবার পরিজনদের যোগাযোগ খোঁজ খবর থেকে অনেকটাই বিচ্ছিন্নের পাঠল দেখা যায়। একজন প্রবাসী বাড়িতে যাওয়ার সময় কি ভাবে যায় সেটা একজন প্রবাসী বুঝতে পারবেন আর কেউ নয়! তবে হ্যাঁ এমন আবদার কয়জন প্রবাসী পূরণ করতে পারে? একটু বুকে হাত দিয়ে বলবেন কি?এ হতবাগরা দেশে গেলেও আর কখনো আবদার ছাওয়া লোকদের সামনে পড়লেও আগের মত আর জিজ্ঞেস করে না কেমন আছেন? আসল কথা হচ্ছে একজন প্রবাসীর সাহস আছে কিন্তু তার পকেটে ম্যানি নেই। তবুও চেষ্টা করে কিন্তু দেওয়ার মত সাধ্য নাই এটাই হলো সার কথা!!!! স্বপ্ন দেখতে একদম ফ্রী
স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে টাকা লাগে.......! সংস্কার করুন
বিঃদ্রঃ কাউকে গালমন্দ, বা হেয়ো প্রতিপন্ন করার জন্য নয় লেখাটুকু মনের আবেগ আপ্লূত হয়ে লিখলাম।
Tuesday, June 23, 2020
New
আবেগে আবদার কয়জনে বাস্তবায়ন করতে পারেন ?
About Kuwait Shahrasti Probashi
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
প্রবাসি জীবন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment