কুয়েতে জর্ডানিয়ান প্রবাসীর হামলায় বাংলাদেশী নিহত
কুয়েতে জর্ডানিয়ান প্রবাসীর হামলায় একজন বাংলাদেশী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন "
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে আল রাই পত্রিকা তাদের লিড নিউজে সংবাদের নিশ্চিত করেন।
সুত্রে প্রকাশ, দুই প্রবাসীর মধ্যে একজন জর্ডানিয়ান ও অপরজন বাংলাদেশী, তাদের মধ্যে ঝগড়ার জেরে বাংলাদেশী নিহত হয়েছে ।ঘটনাটি শুওয়াইখ শিল্প এলাকার, জানা গেছে যে, গ্যারেজে গাড়ী মেরামতের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের মধ্যে তর্ক হয়, পরে জর্ডানি নাগরিকের হামলায় মাথায় আঘাত পেয়ে আহত গ্যারেজ কর্মচারী বাংলাদেশী নাগরিক মারা যান।তবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি ।
No comments:
Post a Comment